নিগমনগর নিগামানন্দ সারস্বত বিদ্যালয়ে চালু হলো ডিজিটাল অ্যাটেনডেন্স পরিষেবা
কোচবিহার জেলার দিনহাটা মহকুমার নিগমনগর নিগামানন্দ সারস্বত বিদ্যালয়ে চালু হলো ডিজিটাল অ্যাটেনডেন্স পরিষেবা। সরকারি এই উচ্চ বিদ্যালয়ে প্রযুক্তির ব্যবহার এনে ছাত্রছাত্রীদের উপস্থিতি রেকর্ড রাখার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনির্বাণ নাগ জানিয়েছেন, “বিদ্যালয়ের দায়িত্ব গ্রহণের পর থেকেই ইচ্ছা ছিল গ্রামীণ এই বিদ্যালয়ে শহরের বেসরকারি চকচকে বিদ্যালয়গুলোর মতো ডিজিটাল পদ্ধতিতে ছাত্রছাত্রীদের উপস্থিতি রেকর্ড করার। অবশেষে তা বাস্তবায়িত হলো। সত্যিই খুব ভালো লাগছে।”
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়ের অভিভাবকগণ এবং স্থানীয় গ্রামবাসীরা। তাঁদের মতে, এই ডিজিটাল ব্যবস্থা ছাত্রছাত্রীদের উপস্থিতির হার বাড়াতে সহায়ক হবে এবং বিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলায় ইতিবাচক প্রভাব ফেলবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ