Latest News

6/recent/ticker-posts

Ad Code

অবৈধভাবে ভারতে প্রবেশ করে নেপালে যাওয়ার আগে গ্রেফতার এক বাংলাদেশী

অবৈধভাবে ভারতে প্রবেশ করে নেপালে যাওয়ার আগে গ্রেফতার এক বাংলাদেশী

Bangladeshi arrested for illegally entering India



অবৈধভাবে ভারতে প্রবেশ করে নেপালে যাওয়ার আগে গ্রেফতার এক বাংলাদেশী যুবক! ধৃতকে সহায়তার অভিযোগে গ্রেফতার আরো এক ভারতীয় ব্যক্তি ।

খড়িবাড়ির ইন্দো-নেপাল সীমান্তে গ্রেফতার বাংলাদেশী সহ এক ভারতীয়। খড়িবাড়ির পানিট্যাঙ্কি সীমান্তে মেচী নদীতে এস‌এসবি টহলদারির সময় সন্দেহজনক অবস্থায় একটি মোটরসাইকেল সহ ২ জনকে আটক করলে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়।

বাংলাদেশী যুবকের পরিচয় পেলেও পাসপোর্ট ও ভিসা না পাওয়ায় ধৃত বাংলাদেশী ও ভারতীয়কে খড়িবাড়ি থানার তুলে দেয় এস‌এসবি। ধৃত বাংলাদেশী যুবকের নাম মহম্মদ নইম, বাংলাদেশের বড়িশালের বাসিন্দা।

অন্যদিকে অপর ধৃত রমেন সিংহ খড়িবাড়ির বাসিন্দা। ধৃত বাংলাদেশীকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। ধৃতদের হেফাজত থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে এস‌এসবি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code