জাতীয় বিজ্ঞান দিবস পালন শ্রীপৎ সিং কলেজে
জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়ে গেল শ্রীপৎ সিং কলেজে। আয়োজনে ছিল এই কলেজের বিজ্ঞান বিভাগগুলি, সহযোগিতায় অভ্যন্তরীণ মূল্যমান নির্ণায়ক সমিতি। অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন অধ্যাপক পবন বিত্তার। পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্রীর কণ্ঠে আলো জ্বালানোর বার্তা সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
সূচক বক্তব্য রাখেন কলেজের মাননীয় অধ্যক্ষ মহাশয় ড. কমল কৃষ্ণ সরকার। এছাড়াও বক্তব্য রাখেন শ্রী উত্তম ঘোষ, ড. সাগর সিমলান্দি (কো অর্ডিনেটর, অভ্যন্তরীণ মূল্যমান নির্ণায়ক সমিতি), ড. মিতালি টিকাদার (শিক্ষক সংসদের সম্পাদক), ড. অভিষেক বসু, ড. অমিত কুমার কুন্ডু এবং বিশেষ বক্তব্য রাখেন ড. দেবী প্রসাদ দত্ত।
এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মডেল এক্সিবিশন এবং ক্যুইজ এর অয়োজন করা হয়। পার্শবর্তী বিদ্যালয়গুলি থেকে ছাত্র-ছাত্রীরা এতে অংশ নিয়েছে, সঙ্গে অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকাবৃন্দও। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. রাতুল গোস্বামী।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ