Latest News

6/recent/ticker-posts

Ad Code

১১ মাস পরে টি টোয়েন্টি খেলতেনেমে লজ্জার নজির গড়লেন রোহিত শর্মা

১১ মাস পরে মাঠে নেমে লজ্জার নজির গড়লেন রোহিত শর্মা 

Rohit Sharma


টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পর অবসর ঘোষনা করেন রোহিত শর্মা। এরপর দীর্ঘ ১১ মাস পর টি টোয়েন্টি ফরম্যাটে খেলতে নেমেই লজ্জার নজির গড়লেন রোহিত।

রবিবার চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নেমে খলিল আহমেদের চতুর্থ বলেই শিবম দুবের হাতে ক্যাচ তুলে শূন্য রানেই প্যাভিলিয়নে ফেরেন রোহিত। আর এই নিয়ে ১৮ বার শূন্য রানে আউট হয়ে নজির গড়লেন তিনি। গ্লেন ম্যাক্সওয়েল এবং দীনেশ কার্তিকের এই নজির রয়েছে। ১৬ বার করে শূন্য করেছেন পীযূষ চাওলা এবং সুনীল নারাইন।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় স্থানে রোহিত। এপর্যন্ত ২৫৮টি ম্যাচ খেলেছেন রোহিত। ২৫৭ টি কার্তিক খেলেছেন যা এদিন টপকালেন রোহিত। রোহিতের সামনে এখন শুধু মহেন্দ্র সিংহ ধোনি (২৬৫)।

১৭ তম আইপিএল খেলছে রোহিত। ২৫৮টি ম্যাচে ৬৬২৮ রান করেছেন তিনি। দু’টি শতরান রয়েছে। গড় ২৯.৭২। অধিনায়ক হিসাবে মুম্বইকে পাঁচ বার ট্রফি জিতিয়েছেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code