Latest News

6/recent/ticker-posts

Ad Code

পাকিস্তান দল থেকে ছাঁটাই বাবর, শাহিন, রিজ়‌ওয়ান!

পাকিস্তান দল থেকে ছাঁটাই বাবর, শাহিন, রিজ়‌ওয়ান!

Pakistan


চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান টিম। আর সেই ব্যর্থতার ছায়া পড়লো নিউজিল্যান্ড সফরে। নিউজিল্যান্ড সফরে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। টি টোয়েন্টি ও একদিনের ক্রিকেট খেলবে দুই দল। টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেন বাবর আজম এবং মহম্মদ রিজ়‌ওয়ান। তবে এক দিনের দলে তাঁরা জায়গা ধরে রেখেছেন।

জানা গেছে, পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি এক দিনের ম্যাচ খেলতে নিউজিল্যান্ডে যাচ্ছে পাকিস্তান। সিরিজ় শুরু ১৬ মার্চ থেকে। তবে আইপিএলে খেলার কারণে অনেক প্রথম সারির ক্রিকেটারকেই পাবে না নিউ জ়িল্যান্ড। রিজ়ওয়ানের বাদ পড়ায় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন সলমন আলি আঘা। সহ-অধিনায়ক নিয়োগ করা হয়েছে শাদাব খানকে। তিনি জাতীয় দলে প্রত্যাবর্তন করেই বড় দায়িত্ব পেয়েছেন।

এদিকে এক দিনের দলে অধিনায়ক হিসাবে জায়গা ধরে রেখেছেন রিজ়ওয়ান। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা সত্ত্বেও বাদ পড়েছেন সাউদ শাকিল, কামরান গুলাম, শাহিন আফ্রিদি এবং হ্যারিস রউফ। শাহিন ও রউফকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে খবর।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code