দমকল এবং বনদপ্তরের টানাপোড়ন ! আহত ৫, আশঙ্কাজনক ১
মৌমাছির কামড়ে আহত পাঁচ! এর মধ্যে আশঙ্কাজনক অবস্থা একজনের। রাস্তা দিয়ে যাওয়ার পথে মৌমাছির আক্রমণের মুখে পাচ!
সবাই পালাতে সক্ষম হলেও পালাতে পারেনি ওই এলাকারই এক শ্রমিক ভবেন রায়। প্রায় কয়েকশো মৌমাছি তাকে ঘিরে ধরে বলে দাবি এলাকাবাসীর। এরপর এলাকাবাসীরাই আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। ঘটনার খবর দেওয়া হয় ধূপগুড়ি থানা ও দমকল বিভাগের কর্মীদের।
এলাকাবাসীর অভিযোগ ঘটনার প্রায় এক ঘন্টা দেরিতে পৌঁছায় দমকলের কর্মীরা। চলে দমকল ও পুলিশকে ঘিরে বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালবেলা ধূপগুড়ি থানার অন্তর্গত মাগুরমাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতের ময়নাতলির বাবু পাড়া এলাকায়।
স্থানীয় বাসিন্দা গৌতম কুমার রায় বলেন এখানে পাঁচ, সাত জনকে মৌমাছি ধরেছে তারমধ্যে একজনকে যেন গোটা মৌমাছির চাক ঘিরে ধরেছে, দমকল বিভাগের কর্মীদের আমরা ফোন করি এরপর আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে আমরা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠাই এরপর এক ঘন্টা দেরিতে আসে দমকল, আমরা প্রথমে দমকলের কাছে সহযোগিতা চাইলে তারা বলেন এটা বনদপ্তরের কাজ। তাহলে তারা আসলেন কেন? তবে এখনো রয়েছে মৌমাছির চাকটি, ঘটনায় ব্যাপক আতংক ছড়িয়েছে এলাকায়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ