Latest News

6/recent/ticker-posts

Ad Code

আলু তোলার সময় জমিতেই মৃত্যু, শোকস্তব্ধ পরিবার

আলু তোলার সময় জমিতেই মৃত্যু, শোকস্তব্ধ পরিবার

Death on work


পশ্চিম মেদিনীপুর:

আলু জমিতে কাজ করার সময় হঠাৎই অসুস্থ হয়ে মৃত্যু হল ৪২ বছরের এক ব্যাক্তির। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত একবলপুর এলাকায়।



মৃত ব্যাক্তির নাম প্রদীপ ঘোষ। ঘটনার পরেই চিকিৎসার জন্য দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় গ্রামীণ হাসপাতালে, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।



স্থানীয় সূত্রে জানা গেছে, প্রদীপবাবু চার বছর আগে বিয়ে করেন এবং তাঁর তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে। একবলপুরের বাসিন্দা প্রদীপ ঘোষ, বাবা অশোকবাবুর দুই মেয়ে ও এক ছেলের মধ্যে একমাত্র ছেলে ছিলেন। বাড়ি থেকে মাত্র ৪০০ মিটার দূরে নিজের চাষের জমিতে আলু কুড়ানোর কাজ করছিলেন তিনি। সেই সময়ই আচমকা অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন।



এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী মৈত্রী সামন্ত ঘোষ, যিনি স্থানীয় একটি প্রাইভেট নার্সারিতে পড়ান। শোকার্ত আত্মীয়-স্বজন ও স্থানীয় বাসিন্দাদের চোখেও বিষাদের ছায়া।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code