আত্মীয়র বাড়ি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির
আত্মীয়র বাড়ি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃত্যু ওই ব্যক্তির নাম পিংকু খন্দকার ৪৮ । তার বাড়ি গিতালদহের ধরিবস টু এলাকায়। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে দিনহাটা 2 নং ব্লকের নাজিরহাট শিকারপুর বুড়ির দোলা এলাকায়।
ঘটনার বিবরনে জানা যায় এদিন দিনহাটা এক নং ব্লকের গিতালদহের বাসিন্দা পিংকু খন্দকার বাইক নিয়ে তার আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন। সেই সময় নাজিরহাট শিকাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। তৎক্ষণাৎ স্থানীয় মানুষজন এবং নাজিরহাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে পাঠায়।
অবস্থার অবনতি হয় তাকে কোচবিহার স্থানান্তর করে। কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত্যু বলে ঘোষণা করে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ