ফের ডাকাতির ছক বানচাল, গ্রেপ্তার ৩
প্রধান নগর থানার পুলিশের কাছে খবর আসে প্রধান নগর থানার অন্তর্গত হিমাচল কলোনিতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে বেশ কয়েকজন দুষ্কৃতী। সেই খবর পাওয়া মাত্রই ওই এলাকায় অভিযান চালায় প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশ।
পুলিশের অভিযানের আঁচ পেয়ে কিছু দুষ্কৃতী পালিয়ে যেতে সক্ষম হলেও ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ডাকাতির উদ্দেশ্যে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম। ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করে বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ