Latest News

6/recent/ticker-posts

Ad Code

সাত সকালে বোমা উদ্ধারে চাঞ্চল্য দিনহাটায়!

সাত সকালে বোমা উদ্ধারে চাঞ্চল্য দিনহাটায়! 

Dinhata news



সাত সকালে বোমা উদ্ধারে চাঞ্চল্য দিনহাটার কিশা মত দশগ্রাম এর ফক্কোরের হাট এলাকায়। জানা যায় রোম মঙ্গলবার সাতসকালে একটি বাড়ির খরের গাদার পাশে একটি তাজা বোমা দেখতে পান স্থানীয়রা এরপর চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় পুলিশকে, এরপর পুলিশ এসে তাজা বোমটিকে উদ্ধার করে নিয়ে যায়।



স্থানীয় এক বাসিন্দা মহিলা জানান, তিনি বাড়িতে সকালবেলা ঝাড়ু দিয়ে ঝাড় দিচ্ছিলেন। সেই সময় হঠাৎ করে তার চোখে পড়ে একটি গোল জিনিস। এরপর তিনি পরিবারের লোকজন এবং স্থানীয়দের ডাকলে তারা বুঝতে পারেন যেটি একটি তাজা বোমা। সঙ্গে সঙ্গেই ঘটনার খবর ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে। প্রচুর মানুষ ছুটে আসেন সেটিকে দেখার জন্য। 



অন্যদিকে খবর দেওয়া হয় পুলিশকে। কিছুক্ষণের মধ্যেই সাহেবগঞ্জ থানার পুলিশ এসে ওই বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। কিভাবে কোথা থেকে এই বোমাটি ওখানে আসলো তা বুঝতে পারছেন না এলাকার মানুষ। বোমা উদ্ধার হলেও ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য এলাকায়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code