Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটার চওড়ারহাট বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ বিধ্বংসী অগ্নিকাণ্ড

দিনহাটার চওড়ারহাট বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ বিধ্বংসী অগ্নিকাণ্ড

A devastating fire broke out in the area adjacent to Chawrahat Bazar in Dinhata.



দিনহাটার চওড়ারহাট বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ বিধ্বংসী অগ্নিকাণ্ডে ১৮ টি দোকান ভষ্মিভূত। এমন ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় পুরো এলাকা জুড়ে। 

জানা যায় দিনহাটার চওড়ারহাট বাজারের পূর্বপ্রান্তে, মূলত আলু এবং পেঁয়াজের দোকান বেশি থাকায় এবং দাহ্য পদার্থ বিশেষ করে পলিথিন জাতীয় পদার্থ বেশি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী আনুমানিক ভোর প্রায় চারটে নাগাদ ইলেকট্রিক শর্ট সার্কিট জনিত কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে তবে, আধিকারিকদের বক্তব্য অনুযায়ী পুরোটাই তা তদন্তের বিষয়।

ভোর বেলার এই ঘটনার কিছুক্ষণ পরেই সেখানে উপস্থিত হন দিনহাটার বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পাশে থাকার বার্তা দেন তিনি।

ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার ব্রিগেডের ৩ টি ইঞ্জিন। ফায়ার ব্রিগেডের কাজের প্রশংসা করেছেন খোদ মন্ত্রীও । 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code