গঙ্গারামপুর মহকুমা আদালতে খুনের দায়ে যাবজ্জীবন সাজা বুনিয়াদপুরের দুই যুবকের
২০১৫ সালের এক খুনের মামলায় সোমবার সাজা ঘোষণা করলো বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালত। গত শনিবার খুন করার দায়ে দুই যুবক সুমন সরকার ও পার্বন মুখার্জীকে ইন্ডিয়ান পিনাল কোডের (৩০২)ধারায় দোষী সাব্যস্ত করেন বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালতের অতিরিক্ত ডিস্ট্রিক্ট সেশন জর্জ মালেসা গুরুম। আজ ওই দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানার সাজা ঘোষণা করেন মহামান্য বিচারক।
আদালত সূত্রের খবর,গত ইংরেজি ১১/১১/২০১৫ সালে বুনিয়াদপুর এলাকার বাসিন্দা সনজিত শীল ও কুতুবুদ্দিন আহমেদের উপর চড়াও হয় সুমন ও পার্বন। ছুরি দিয়ে আঘাত করা হয় সনজিত শীল ও কুতুবুদ্দিন আহমেদকে এমনটাই ছিল অভিযোগ। ঘটনায় সঞ্জিত শীল ও কুতুবউদ্দিন আহমেদ দুজনেই গুরুতর আহত হয়। সনজিত শীলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মালদা মেডিকেল হাসপাতালে রাতেই নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তবে বরাত জোড়ে বেঁচে যান কুতুবউদ্দিন।
গত ১২ /১১/ ২০১৫ তারিখে মৃত সঞ্জিত শীলের বাবা ক্ষুদিরাম শীল বংশীহারী থানায় দায়ের করা মামলায় দীর্ঘ ১০ বছর আইনি লড়াইয়ের পরে গত শনিবার সুমন সরকার ও পার্বন মুখার্জীকে ইন্ডিয়ান পিনাল কোডের (৩০২)ধারায় দোষী সাব্যস্ত করেন বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালতের অতিরিক্ত ডিস্ট্রিক্ট সেশন জর্জ মালেসা গুরুম। আজ সোমবার ওই দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানার সাজা ঘোষণা করেন মহামান্য বিচারক।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ