অল্টো ব্রেক কষায় ম্যাজিকের বিপত্তি, ফের দুর্ঘটনা দিনহাটায়
কাল রাতের পর আজ ফের দিনহাটা এলাকায় ভয়াবহ দুর্ঘটনার ঘটনা। দিনহাটার লাঙুলিয়া পার্ট ওয়ান এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটে। সোমবার দুপুর আনুমানিক ১২টা নাগাদ ঘটে এই ভয়াবহ পথ দুর্ঘটনা।
ঘটনার বিবরনে জানা গিয়েছে দিনহাটা থেকে একটি অল্টো গাড়ি আসছিল এবং তার পেছনেই ছিল একটি যাত্রীবাহী ম্যাজিক গাড়ি। লাঙুলিয়া পার্ট ওয়ান এলাকার মূল পাকা রাস্তায় হঠাৎ করে সামনে থাকা অল্টো গাড়িটি ব্রেক কষার কারণে, পেছনের ম্যাজিক গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেই অল্টো গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে।
ঘটনায় যাত্রীবাহী ম্যাজিক গাড়িতে থাকা ৭-৮ জন যাত্রী সামান্য চোট পায় ও আহত হয়। তৎক্ষনাৎ স্থানীয় মানুষেরা সেই আহত ৭-৮ জন যাত্রীকে উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ