প্রকাশ্য দিবালোকে এক বৃদ্ধার কানের অলঙ্কার ছিনতাই, ঘটনায় চাঞ্চল্য
প্রকাশ্য দিবালোকে এক বৃদ্ধার কানের ছিনতাই ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে পুখুরিয়া থানার গলা শিবগঞ্জ এলাকায়। ঘটনায় ঐ বৃদ্ধার কানের অলঙ্কার ছিড়ে নিয়ে পালায় দুষ্কৃতী।
জানা গেছে প্রায় ৭০ বছর বয়সী বৃদ্ধা মহিলা বুধো সরকার। ঘাস তুলতে যায় বাড়ি থেকে কিছুটা দূরে।এমন সময় এক যুবক তার দুটো কান থেকে সোনার অলংকার ছিনতাই করে পালায়। বৃদ্ধ মহিলার কান ছিঁড়ে যাওয়ায় তাকে নিয়ে আসা হয় আড়াইডাঙ্গা হাসপাতালে।ব র্তমানে বাড়িতে রয়েছে ওই মহিলা।
ঘটনায় তার বাড়িতে মহিলাকে দেখতে যান পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সুব্রত কর্মকার।সমস্ত ঘটনার খোঁজখবর নেন।যদিও পরিবারের লোকজন এখনো থানায় অভিযোগ না করায় দ্রুত পুলিশের কাছে অভিযোগ করার পরামর্শ দেন তিনি। গোটা ঘটনায় পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এবং পুলিশের প্রতি আস্থার বার্তা রেখেছেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সুব্রত কর্মকার।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ