কেঁপে উঠলো অসম! রিখটার স্কেল মাত্রা ৫
![]() |
| Earthquake |
আবারও ভূমিকম্প। কয়েকদিন ধরে একের পর এক ভূমিকম্পের খবর। মঙ্গলবার সকালেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু অংশে কম্পন অনুভূত হয়েছিল। পাশাপাশি বাংলাদেশেও ভূমিকম্প অনুভূত হয়। এ বার কেঁপে উঠল অসম। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। এমনটাই খবর।
বুধবার রাত ২টো ২৫ নাগাদ ভূ-কম্পন অনুভূত হয়। যার কেন্দ্রস্থল ছিল অসমের মরিগাঁও। এই ঘটনায় ক্ষয়ক্ষতির তেমন কোনো আপডেট এখনোও মেলেনি। জাতীয় ভূকম্পন পরিমাপ কেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বুধবার রাত ২টো ২৫ নাগাদ ভূ-কম্পন অনুভূত হয়। যার কেন্দ্রস্থল ছিল অসমের মরিগাঁও। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটির ১৬ কিলোমিটার গভীরে।
গত সপ্তাহে তিন ঘণ্টারও কম সময়ে ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি, বিহার, অসম ও ওড়িশার বিস্তীর্ণ অঞ্চল। এনিয়ে দ্বিতীয়বার কেঁপে উঠলো অসম।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ