চ্যাম্পিয়ন KKR-কে নেতৃত্ব দিয়েছিল, এবার সেই শ্রেয়স নেতৃত্ব দেবে পাঞ্জাবের
গত বছর শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সকে আইপিএলে জিতিয়েছিলেন শ্রেয়স আর এবার সেই শ্রেয়স পেল পাঞ্জাবের অধিনায়কত্ব। পাঞ্জাব কিংসের অন্যতম মালিক প্রীতি জ়িন্টা। আর বিগ বসের মঞ্চে পাঞ্জাব কিংসের অধিনায়কের নাম ঘোষনা করলেন সঞ্চালক সলমান খান।
২০২২ সালে শ্রেয়সকে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক করা হয়েছিল। গতবছর আইপিএলে শ্রেয়সের নেতৃত্বেই টাইটেল জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। এবার শ্রেয়সকে ছেড়ে দেয় কেকেআর। এবার নিলামে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে শ্রেয়সকে কিনে নেয় পঞ্জাব। সর্বাধিক টাকা পাওয়ার তালিকায় তিনি দ্বিতীয় স্থানে ছিলেন।
আইপিএলে ১১৬ ম্যাচে ৩১২৭ রান করেছেন শ্রেয়স। তাঁর গড় ৩২.২৩। অধিনায়ক হয়ে শ্রেয়স বলেন, “দল আমার উপর ভরসা রেখেছে বলে আমি গর্বিত। কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। শক্তিশালী দল আমাদের। তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেল রয়েছে। আমার উপর যে ভরসা দেখানো হয়েছে, সেটার দাম দিতে চাই। দলকে প্রথম আইপিএল ট্রফি এনে দিতে চাই।” রবিবারের অনুষ্ঠানে পাঞ্জাবের অপর দুই খেলোয়াড় যুবেন্দ্র চাহাল ও শশাঙ্ক সিংহ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
.webp)
0 মন্তব্যসমূহ