বিবেকানন্দের জন্মদিনে বস্ত্র ও খাদ্য সমাগ্রী প্রদান আদ্যা মা ট্রাস্টের
জীব সেবা বার্তা দিয়েছেন যিনি তার জন্মদিনে মহতি উদ্যোগ আদ্যা মা ট্রাস্টের। এই ট্রাস্টের তরফে আজ ১২ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরেও দুঃস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ানো হলো।
দলসিং পাড়া বন্ধ চা বাগানে এদিন পৌঁছে যায় আদ্যা মা ট্রাস্ট। আর সেখান পৌঁছে অসহায় মানুষদের হাতে তুলে দিলেন জামা কাপড়। এই তীব্র শীতে কতটা কষ্টে দিন কাটে অসহায় মানুষদের আর সেই কষ্টকে একটু দূর করতেই আদ্যা মা ট্রাস্ট শীতবস্ত্র প্রদান করে এদিন। পাশাপাশি প্রদান করা হয় খাদ্য সামগ্রী।
জামা কাপড় ও খাবার পেয়ে খুশি সকলেই। প্রতি বছরের ন্যায় এবছরেও এই উদ্যোগ গ্রহন করতে পেরে আনন্দিত ট্রাস্টের সকলেই।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ