ইংরেজি নববর্ষ প্রথম দিন পিকনিক করতে মানুষের ঢল
শিলিগুড়ি
বুধবার থেকে ইংরেজি নববর্ষের সূচনা হয়েছে। আর এই বিশেষ দিনটি চড়ুইভাতির মাধ্যমে আনন্দে কাটাতে উৎসাহিত মানুষজন। ইংরেজি নববর্ষের প্রথম দিন মানে এক আলাদা রকম নস্টালজিয়া। এদিন সকাল থেকে যথেষ্ট ঠান্ডা অনুভূত হয়েছে, ঠান্ডার মধ্যে পিকনিক উপভোগ করতে, কেউবা পাহাড়ি এলাকায়, কেউ আবার ডুয়ার্সে গিয়েছেন।
শিলিগুড়ির অদূরে বৈকুন্ঠপুর ফরেস্ট সংলগ্ন এলাকায় দেখা গেল প্রচুর মানুষ এসেছেন পিকনিক করতে। কিছু বছর পিকনিক করার বিধি নিষেধ ছিল এই জায়গায়। এই বছর থেকে আবারও পিকনিক করবার জন্য সংলগ্ন এলাকাটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে বনদপ্তরের নজরদারি থাকছে।
এছাড়া পুলিশ প্রশাসনের নজরদারি থাকছে। প্রচুর মানুষ এসেছে আনন্দ উপভোগ করতে এখানে। অনেকেই জানিয়েছেন বাড়ি থেকে সামনে হবার কারণে তাদের অনেক সুবিধা হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ