Latest News

6/recent/ticker-posts

Ad Code

কনকনে ঠাণ্ডায় আরবিক্স ড্যান্স , জাতীয় ভোটার দিবস উপলক্ষে ম্যারাথন দৌড়ে সামিল আট থেকে আশি

কনকনে ঠাণ্ডায় আরবিক্স ড্যান্স , জাতীয় ভোটার দিবস উপলক্ষে ম্যারাথন দৌড়ে সামিল আট থেকে আশি

National Voters Day



National Voters Day:  ব্যালট বুলেটের চেয়ে শক্তিশালী এবং ঠিক তাই, একটি প্রজাতন্ত্রের ভবিষ্যত ভোটারদের হাতে এবং ভারতীয় ভোটারদের মৌলিক অধিকারগুলি সংবিধানে নিহিত রয়েছে। ভোট দেওয়া আমাদের নাগরিক দায়িত্ব এবং এটি একটি মৌলিক হাতিয়ার যার মাধ্যমে আমাদের জাতি আমাদের ইতিহাস জুড়ে আমাদের অবিচ্ছেদ্য অধিকার নিশ্চিত করেছে।


ভোটারদের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে উৎসাহিত করার জন্য প্রতি বছর 25 জানুয়ারি ভারতে জাতীয় ভোটার দিবস পালিত হয়।


শনিবার ২৫ শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস। এই বিশেষ দিনে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হলো ম্যারাথন দৌড়।


জেলার বিভিন্ন প্রান্ত থেকে ধাবকেরা এই ১০ কিলোমিটার দৌড়ে অংশ নেন।


শহরের পি ডাব্লুডি মোড় থেকে পতাকা নেড়ে ম্যারাথন দৌড়ের সূচনা করেন জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার।


জলপাইগুড়ি রান ২ কে ২৫ উপলক্ষে শনিবার ভোর থেকেই শহরের বিভিন্ন মোড়ে মোতায়ন করা হয় বিশাল পুলিশ বাহিনী।


নিয়ন্ত্রণ করা হয় টোটো থেকে অন্যান্য যানচলাচল, যে কারনে দুর্ভোগে পরতে দেখা যায় শহরে আসা পর্যটক পরিবার থেকে বিভিন্ন স্কুল পড়ুয়াদের।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code