দামি গাড়ি নিয়ে বেরিয়ে ছাগল চুরি, সাতটি ছাগলসহ ধরা পড়লো গাড়ি
শিলিগুড়ি : সাতটি ছাগল তুলে নিয়ে পালাবার সময় পুলিশের হাতে ধরা পরল দুষ্কৃতীরা। জানাগেছে ঘোষপুকুর সংলগ্ন আমবাড়ি বাজার থেকে চারটি ছাগল তুলে নেওয়া হয়।
ঘটনাটি গ্রামবাসীদের চোখে পড়তে তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ঘোষপুকুর ফাঁড়ির পুলিশকে খবর দিলে, টহলরত পুলিশ ওই গাড়িটিকে মৌলানি টোল প্লাজা তে আটকে দেয়। সে সময় দুই পাচারকারী পালিয়ে গেলেও গাড়িতে থাকা সাতটি ছাগল সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
ধৃতের নাম দিলীপ সিং। যদিও পরবর্তী সময়ে গাড়িতে থাকা ৭ টি ছাগলের মধ্যে চারটি ছাগলকে প্রকৃত মালিকের হাতে তুলে দেয় পুলিশ।
ঘটনা তদন্ত শুরু করেছে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। এত দামি লাক্সারি গাড়িতে করে ছাগল চুরির ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ