Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিল্লির বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা, কবে নির্বাচন?

দিল্লির বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা, কবে নির্বাচন?

Election


দিল্লির বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষনা করলো নির্বাচন কমিশন। আগামী ৫ ফেব্রুয়ারি (বুধবার) এক দফাতেই নির্বাচন হতে চলেছে দিল্লির ৭০টি বিধানসভা কেন্দ্রে। দিল্লির বিধানসভা ভোটে লড়াই এ বার মূলত ত্রিমুখী। শাসকদল আম আদমি পার্টি (আপ)-র সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বিজেপি এবং কংগ্রেসের।

মঙ্গলবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সাংবাদিক বৈঠক করে জানান, আগামী ১০ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৭ জানুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি।

নতুন ভোটার তালিকা অনুযায়ী দিল্লিতে মোট ভোটদাতার সংখ্যা ১ কোটি ৫৫ লক্ষ ২৪ হাজার ৮৫৮। এত সংখ্যক ভোটারের জন্য মোট ১৩ হাজার ৩৩টি বুথ থাকবে। এমনটাই জানিয়েছে কমিশন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code