তেলের ট্যাঙ্কারে করে গরু পাচারের আগে বিএসএফের হাতে গ্রেফতার ৯ পাচারকারী
শিলিগুড়িকে করিডোর করে তেলের ট্যাঙ্কারে ফুলবাড়ি হয়ে বিহার থেকে আসামে নিয়ে যাওয়া হচ্ছিল বাচ্চা সহ ৪০ টি গরু-মহিষ।
গোপন সূত্রে খবরের ভিত্তিতে সীমান্ত রক্ষী বাহিনী ফুলবাড়ীতে অভিযান চালিয়ে একটি তেলের ট্যাঙ্কার আটক করে সেখান থেকে উদ্ধার করে ওই পাচার হওয়া গরু মহিষ গুলি।
ঘটনায় গ্রেফতার করা হয় নয়জনকে। পরবর্তীতে উদ্ধার হওয়া গরু মহিষ ও ধৃত ৯ জনকে এনজেপি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ধৃতরা সকলেই আসামের বাসিন্দা বলেও জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায় লাইভস্টক পারমিট ছাড়াই ওই গরু মহিষ গুলিকে অবৈধভাবে আসামে পাচার করছিল ওই পাচারকারীরা। ধৃত নয় জনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ