CBI তদন্তে আস্থা নেই, নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টে RG করে নিহত চিকিৎসকের পরিবার
আরজিকরে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ফের নতুন করে তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নিহত চিকিৎসকের পরিবার। বর্তমান যে তদন্ত চলছে তাঁতে আস্থা নেই নিহত চিকিৎসকের পরিবারের। তাঁদের দাবি, দ্রুত এই তদন্ত নতুন করে শুরু করার নির্দেশ দিক আদালত। তদন্তের নামে সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে, নিহত চিকিৎসকের পরিবারের। এখনই আদালত হস্তক্ষেপ না করলে পরিস্থিতি আরও হাতের বাইরে চলে যাবে, আশঙ্কা চিকিৎসকের পরিবারের।
আরজিকর কাণ্ডে ৯০ দিনেও চার্জশিট দিতে পারেনি সিবিআই। ফলে, তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণ মামলায় জামিন পেয়ে গেছেন আর জি করের তৎকালীন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এতদিন চোখ বন্ধ করে সিবিআইকে আস্থা রাখলেও এখন আর আস্থা রাখতে পারছেন না নিহত চিকিৎসকের পরিবার। ফলে হাইকোর্টে যাওয়া বা রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় দেখছেন না নিহত চিকিৎসকের পরিবার।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমতি দিয়ে সিবিআইকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন বলে খবর। পাশাপাশি সোমবার বিষয়টি আদালতে ফের উল্লেখ করার নির্দেশও দিয়েছেন তিনি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ