গ্যালারি থেকে ১৫ ফুট নীচে পড়ে আহত বিধায়ক, আশাঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে
রবিবার সন্ধ্যায় কোচির জওহরলাল নেহেরু আন্তর্জাতিক স্টেডিয়ামের ভিআইপি গ্যালারি থেকে পড়ে গুরুতর আহত হন কংগ্রেস বিধায়ক উমা থমাস , সেখানে তিনি একটি নাচের অনুষ্ঠানের আমন্ত্রণে এসেছিলেন।
আহত বিধায়ককে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখেন চিকিৎসকরা। অবস্থা আশঙ্কাজনক বলেই জানাগিয়েছে।
ত্রিক্কাকারা বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসাবে, প্রতিমন্ত্রী সাজি চেরিয়ানের সাথে অনুষ্ঠানে অতিথি ছিলেন তিনি। স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে প্রবেশ করার সময় ধাক্কা খেয়ে প্রায় ১৫ ফুট নীচে পড়ে যান তিনি।
রেনাই মেডিসিটির মেডিকেল ডিরেক্টর ডাঃ কৃষ্ণান উন্নি পোলাকুলাথ, সংবাদ মাধ্যমকে বিবৃতি দিতে গিয়ে বলেছেন, বিধায়ককে হাসপাতালে ভর্তি করার পরেই তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। তিনি মস্তিষ্ক, মেরুদণ্ড এবং ফুসফুসে আঘাত পেয়েছেন। ফুসফুসে রক্ত জমাট বেঁধেছে, পাঁজরে আঘাত পেয়েছেন। তিনি বিপদমুক্ত নন এবং পরবর্তী 24 ঘন্টা পর্যবেক্ষণে থাকবেন। তাকে অজ্ঞান অবস্থায় ভর্তি করা হয়। প্রধান উদ্বেগ হল মস্তিষ্ক এবং ফুসফুসে আঘাত।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ