নিষিদ্ধ হল বাংলাদেশের অলরাউন্ডার শাকিব অল হাসানের বোলিং
নিষিদ্ধ হল বাংলাদেশের অলরাউন্ডার শাকিব অল হাসানের বোলিং। ইংল্যান্ডের কোনো প্রতিযোগিতায় তিনি আর বোলিং করতে পারবেন না। কাউন্টিতে একটি ম্যাচই খেলেছিলেন শাকিব। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) শাকিবের বোলিং অ্যাকশন ঠিক নয় বলেই শাকিবকে বোলিং থেকে নিষিদ্ধ করেছে।
নিয়ম অনুযায়ী বল করার সময় কনুই ১৫ ডিগ্রির বেশি ভাঙবে না। কিন্তু শাকিবের কনুই তার চেয়ে বেশি ভাঙছে বলেই শাকিবের বোলিং নিষিদ্ধ করা হয়েছে এমনটাই খবর। আবার পরীক্ষা দিয়ে যদি পাশ করতে পারেন তাহলে আবার বল করতে পারবেন শাকিব।
ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের তরফে এক কর্তা বলেন, “ইসিবি একটা পরীক্ষা চালায়। তাতে শাকিবের বোলিং অ্যাকশন ঠিক বলে দেখা গিয়েছে। তাই ইসিবি আয়োজিত কোনও প্রতিযোগিতায় বল করতে পারবেন না শাকিব। কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটি খেলায় বাংলাদেশি ক্রিকেটারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়ার। তাঁর দেওয়া রিপোর্টের ভিত্তিতে পরীক্ষা করা হয়। গত সেপ্টেম্বরে ছিল ম্যাচটি।”
কাউন্টিতে একটি ম্যাচে সারের হয়ে মাঠে নেমে শাকিব এক ইনিংসে ১২ এবং অন্য ইনিংসে ০ রান করেন। ফলে বোলিং করতে না পারলে কাউন্টিতে খেলার সুযোগ পাবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ