২৪ বছর পর দেশে ফিরলেন এই চিত্রনায়িকা, কেন জানেন?
দীর্ঘ ২৫ বছর পর ভারতে ফিরলেন মমতা কুলকার্নি (Mamta Kulkarni)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে দীর্ঘ ২৫ বছর পর ফেরার কথা জানালেন ৯-এর দশকের জনপ্রিয় নায়িকা। ২০০০ সালে মুম্বই ছেড়েছিলেন। দীর্ঘ ২৪ বছর পর দেশে ফিরে তিনি আপ্লুত বলে জানান মমতা (Mamta Kulkarni)।
দেশের মাটিতে পা রেখেই আবেগে ভেসেছেন নব্বই দশকের সাড়া জাগানো নায়িকা। সলমন খান, শাহরুখ খান, আমির খান— তিন খানের সঙ্গেই অভিনয় করেছেন। আবেদনময়ী অভিনেত্রীর প্রতিটি ছবি সফল।
একের পর এক সফল ছবির নায়িকা হয়েও ২০০০ সালে দেশকে বিদায় জানান মমতা (Mamta Kulkarni)। ২০১৬ সালে ২০০০ কোটি টাকার মাদক মামলায় অভিযুক্ত হন তিনি। সদ্য সেই মামলার রায় দিল বম্বে হাইকোর্ট। বেকসুর খালাস অভিনেত্রী (Mamta Kulkarni)।
দেশে ফিরে সবার আগে ভিডিয়োবার্তায় বলিউডকে সম্বোধন করেছেন ‘আমচি মুম্বই’ বলে। দেশে ফেরার আনন্দে চোখে জল। মুখে যুদ্ধজয়ের হাসি মমতার (Mamta Kulkarni)।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

.webp)
.webp)

0 মন্তব্যসমূহ