BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে শীর্ষে ভারত

প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে শীর্ষে ভারত


Indian Cricket Team



ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পিছিয়ে পড়েছিল ভারত। প্রথম স্থান থেকে নেমে দ্বিতীয় স্থানে আসে ভারত আর প্রথম স্থান দখল করে অস্ট্রেলিয়া। তবে এবার পার্‌থে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেই পয়েন্ট তালিকায় আবার শীর্ষে উঠে এল ভারত।

১৫টি টেস্টর মধ্যে ন’টি টেস্ট জিতেছে ভারত। পাঁচটি হেরেছে তারা। একটি ড্র হয়েছে। ভারতের পয়েন্ট ১১০। তাদের পয়েন্টের শতাংশ ৬১.১১। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া ১৩টি টেস্টের মধ্যে আটটি জিতেছে ও চারটি হেরেছে। তাদেরও একটি টেস্ট ড্র হয়েছে। অস্ট্রেলিয়ার পয়েন্ট ৯০। পয়েন্টের শতাংশ ৫৭.৬৯। অস্ট্রেলিয়ার ঠিক করে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা ৫৫.৫৬, নিউ জ়িল্যান্ড ৫৪.৫৫ ও দক্ষিণ আফ্রিকা ৫৪.১৭।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় থাকা দুই শীর্ষ দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে। সেই সুযোগ রয়েছে ভারতের। প্রসঙ্গত গত দুবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেছিল ভারত। ভারত ও অস্ট্রেলিয়া প্রথম দুই স্থানে থাকলেও তারাই যে ফাইনাল খেলবে তার কোনও নিশ্চয়তা নেই। তবে এই সিরিজ যে দল জিতবে সেই দল ফাইনাল খেলার সুযোগ পাবেই।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

মন্তব্যসমূহ

Latest Updates

Loading...
Facebook WhatsApp X Copy