দিনহাটা:
কোনামুক্তায় আবাস যোজনার সার্ভে চলাকালীন সময়ে ২ তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে নির্দল পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে।
মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ সেই বিষয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তী আহত তৃণমূল কর্মী মোজাম্মেল হক সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেন। তিনি অভিযোগ করে বলেন, এদিন সকালে কোনামুক্তায় ৬/২৯৯ নম্বর বুথে আবাস যোজনার সার্ভে চলছিল।
আবাস যোজনা প্রকল্পে নিজেদের নাম রয়েছে কিনা, সেইসব বিষয়ে জানতে আমি মোজাম্মেল হক ও আতিকুল রহমান দুইজন মিলে সেখানে গেলে ৬/২৯৯ নম্বর বুথের নির্দল পঞ্চায়েত সদস্যা রৌশনা খাতুনের স্বামী তৈয়ব আলী ও তার লোকজন মিলে আটকে দেয় ও মারধর করে।
এরপর মোজাম্মেল ও আতিকুল দুজনকেই আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করায় চিকিৎসার জন্য। যদিও নির্দল পঞ্চায়েত সদস্যা হিসেবে জয়লাভ করে পরবর্তীতে রৌশনা খাতুন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
তবে আবাস যোজনা প্রকল্পে নিজেদের নাম আছে কিনা দেখতে গিয়ে দুই তৃণমূল কর্মী আক্রান্ত হওয়ার ঘটনায় শোরগোল ছড়িয়ে পড়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ