Latest News

6/recent/ticker-posts

Ad Code

জনবসতি এলাকায় মদের ঠেকের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মহিলাদের

জনবসতি এলাকায় মদের ঠেকের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মহিলাদের

Womens are protest against liquor sale on public place


ইংরেজবাজার ব্লকের যদুপুর -২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর কাঁচা কালি থান সংলগ্ন এলাকায় মদের ঠেক বন্ধের দাবিতে বিক্ষোভ অবস্থানে সামিল হন এলাকার মহিলারা। মদের ঠেকের সামনে প্রতিবাদ জানান স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধানসহ তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার নেত্রী ও গ্রামের মহিলারা। 


স্থানীয় মহিলাদের অভিযোগ, ঘনবসতি এলাকায় জোর করে মদের ঠেক খোলা হয়েছে। এর ফলে পরিবেশ নষ্ট হচ্ছে এলাকায়। ছোট ছোট ছেলেরা মদের নেশায় আসক্ত হচ্ছে। মদ্যপদের অত্যাচারে গ্রামের মহিলারা বাড়ির বাইরে বেরাতে পারেন না। মদ খেয়ে পরিবারে অশান্তি করছেন গৃহকর্তারা। তারা মদের ঠেক বন্ধের দাবিতে গ্রাম পঞ্চায়েত, ব্লক প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে গণস্বাক্ষর করে অভিযোগ করেন। নিয়ম বহির্ভূতভাবে মদের ঠেক চালানোর অভিযোগ করেন তারা। 



স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সনেকা মন্ডল জানান, পঞ্চায়েতের অনুমতি ছাড়াই ঘনবসতি এলাকায় জোরপূর্বক মদের ঠেক চালানো হচ্ছে। এর ফলে পরিবেশ নষ্ট হওয়ার অভিযোগ তুলেন তিনি।

তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা মুখার্জী রায় অভিযোগ তুলে বলেন, নিয়ম বহির্ভূতভাবে মদের ঠেক চালানো হচ্ছে এলাকায়। এলাকায় মদের ঠেক চালানোর হলে ভবিষ্যৎ নষ্ট হচ্ছে ছোট ছোট ছেলেদের। অশান্তি বাড়ছে বিভিন্ন পরিবারে।

মদের ঠেকের এক কর্মচারী মিন্টু রাম বলেন, বৈধ কাগজ রয়েছে তাদের। কিন্তু যেদিন তা দেখাতে পারেননি তিনি।

এলাকার মহিলারা সাফ জানিয়ে দেন, ওই এলাকায় মদের ঠেক চালাতে দিবেন না তারা। হুঁশিয়ারির সুরে মদেব ঠেক বন্ধের দাবি জানান তারা। মদের ঠেক বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন তারা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code