Latest News

6/recent/ticker-posts

Ad Code

তিন দিনব্যাপী বাংলা মোদের গর্ব কর্মসূচির শুভ সূচনা হল ইসলামপুর কোর্ট ময়দানে

তিন দিনব্যাপী বাংলা মোদের গর্ব কর্মসূচির শুভ সূচনা হল ইসলামপুর কোর্ট ময়দানে

Islampur


তিন দিনব্যাপী বাংলা মোদের গর্ব কর্মসূচির শুভ সূচনা হল ইসলামপুর কোর্ট ময়দানে। এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা গোয়াল পোখোরের বিধায়ক গোলাম রব্বানী, ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী, উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা ,ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস ,সহ ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগারওয়াল, রায়গঞ্জ পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর সন্দীপ বিশ্বাস, ইসলামপুরের মহকুমা শাসক প্রিয়া যাদব, সহ উত্তর দিনাজপুরর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সুভম চক্রবর্তী, মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস ,সহ বিশিষ্টজনদের উপস্থিতিতে আজকের অনুষ্ঠানের সূচনা হয়।


প্রদীপ জ্বালিয়ে শুভ অনুষ্ঠানের সূচনা করা হয় । বিভিন্ন নিত্যানুষ্ঠান সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে এই মঞ্চে তিন দিনব্যাপী। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রদর্শনী শালার ফিতে কেটে কেটে উদ্বোধন করেন মন্ত্রী ও বিধায়ক।

রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী বলেন রাজ্যে সব জেলাতেই এই কর্মসূচি শুরু হয়েছে যার সঙ্গে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের কোর্ট ময়দানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

মন্ত্রী আরো বলেন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন অনুষ্ঠান মানুষের মনকে খুশি রাখে ‌।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code