Latest News

6/recent/ticker-posts

Ad Code

পর্যটকদের উৎসাহ দেখে বাড়ানো হল ইকোপার্ক এর সময়সীমা

পর্যটকদের উৎসাহ দেখে বাড়ানো হল ইকোপার্ক এর সময়সীমা

Eco Park Malda


মালদা:

পর্যটকদের উৎসাহিত দেখে ইকোপার্ক এর সময়সীমা বাড়িয়ে আটটা পর্যন্ত করা হলো। শীতের মৌসুমে চাহিদা বাড়ছে ইকোপার্কে পর্যটকদের সন্ধ্যে নামতেই ভিড় জমাচ্ছে ইকো পার্কে, তাই দেখে প্রশাসনের উদ্যোগে সময়সীমা বাড়ানো হলো।মালদহের গাজোলের অন্যতম পর্যটনকেন্দ্র আদিনা ইকোপার্ক সময় বাড়ানো হলো।


ইকোপার্কে ফিতে কেটে সময়সীমা বাড়ানোর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজোল ব্লকের বিডিও সুদীপ্ত বিশ্বাস,পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন,ইকো পার্কের ইনচার্জ অমিত হালদার, মালদা জেলা খাদ্য কর্মদক্ষের সদস্য রিতা সিংহ,জেলা পরিষদে সদস্য সাগরিকা সরকার, বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণ সিংহ, এলাকার বিশিষ্ট সমাজসেবী সনাতন টুডু সহ অন্যান্যরা।



গাজোল ব্লকের বিডিও জানিয়েছে,এদিন বৃহস্পতিবার থেকে ইকোপার্ক রাত্রি ৮ টা পর্যন্ত খোলা থাকবে।যদিও প্রশাসনের তরফ থেকে জানানো হয় ৫ টার যারা প্রবেশ করবে ইকো পার্কে তাদের টিকিটের মূল্য অর্ধেক নির্ধারিত করা হয়েছে। ইকো পার্কের একাধিক সোলার লাইট সহ পার্কের সৌন্দর্যায়ন বৃদ্ধি করা হয়েছে।এছাড়াও নিরাপত্তা দিক থেকে কড়া নজরদারি থাকবে বলে জানান গাজোল।


এছাড়াও ইকো পার্কের পুরোপুর এলাকা খোলা থাকবে না।ইকো পার্কের পুকুরের দিক বন্ধ থাকবে পাঁচটার পর থেকে।এছাড়া প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি রাখা হবে বলে জানিয়েছেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code