Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্কুলের শিক্ষামূলক ভ্রমণে এসে খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ প্রায় ২২ জন স্কুল পড়ুয়া

স্কুলের শিক্ষামূলক ভ্রমণে এসে খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ প্রায় ২২ জন স্কুল পড়ুয়া

Birbhum news


বীরভূম, সিউড়ি :-

স্কুলের শিক্ষামূলক ভ্রমণে এসে খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ প্রায় ২২ জন স্কুল পড়ুয়া। তাঁদের মধ্যে ৮ জন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে।সূত্রের খবর, পূর্বমেদিনীপুর জেলার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের অন্তর্গত বড়াচিড়া পি বি হাই স্কুলের প্রায় ৬০ জন ছাত্র শিক্ষামূলক ভ্রমণে আসেন। গত ২৯ সেপ্টেম্বর নন্দীগ্রাম থেকে বেড়িয়ে তাঁরা বীরভূম ও ঝাড়খণ্ড ঘুরতে আসেন। 


এ দিন সকালে ঝাড়খণ্ডের ত্রিকুট পাহাড়ে ঘুরতে যাওয়ার সময় বাসে বমি করতে শুরু করে ছাত্র-ছাত্রীরা। এরপর তাদের প্রাথমিক চিকিৎসা করিয়ে আবার ঘুরতে বেড়োনোর পর বীরভূমে ঢুকে তারা আবারও অসুস্থ হয়ে পড়ে। এরপরেই তাঁদের মধ্যে ৮ জনকে ভর্তি করা হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। 


জানা গিয়েছে, ভ্রমণের কারণে তাঁরা নিজেরাই রান্নার ব্যবস্থা করেছিলেন।তাঁদের প্রাথমিক অনুমান পানীয় জল থেকেই বিষক্রিয়া হয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code