Latest News

6/recent/ticker-posts

Ad Code

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই হার ভারতীয় মহিলা ক্রিকেট দলের

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই হার ভারতীয় মহিলা ক্রিকেট দলের

Ind vs NZ


টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই হার ভারতীয় মহিলা ক্রিকেট দলের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সব বিভাগে ব্যর্থ তাঁরা। প্রথম বার বিশ্বকাপ জয়ের স্বপ্নে প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ধাক্কা খেল ভারত। নিউ জ়িল্যান্ডের তোলা ১৬০/৪-এর জবাবে ভারত আটকে শেষ হয়ে যায় ১০২ রানে। ৫৮ রানে হার ভারতের।

টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউ জ়িল্যান্ড। শুরু থেকেই চালিয়ে খেলতে থাকে ওপেনাররা। পাওয়ার প্লে-র ছয় ওভারে বিনা উইকেটে ৫৫ রান তুলে নেয় নিউ জ়িল্যান্ড। হাফ সেঞ্চুরি করেন ডেভিন। বেটস ২৭ ও প্লিমার করে ৩৬। রেনুকা ২টি, রেড্ডি ও আশা ১টি করে উইকেট নেন। বোলিং ব্যর্থতার পাশাপাশি ফিল্ডিং দোসর হয়ে ওঠে ভারতের।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলে চার মেয়ে শুরুটা ভালোই করে স্মৃতি। ভারত প্রথম উইকেট হারায় দ্বিতীয় ওভারের প্রথম বলেই। ফেরেন শেফালি বর্মা (২)। পঞ্চম ওভারে ফেরেন স্মৃতি (১২)। ষষ্ঠ ওভারে হরমনপ্রীত (১৫) ফিরতে চাপে পড়ে ভারত। রানের গতি ক্রমশ কমছিল। ফলে সাহসী শট খেলতে গিয়ে একের পর এক উইকেট দিতে থাকেন ব্যাটারেরা। ব্যর্থ হন জেমাইমা রদ্রিগেস (১৩), রিচা (১২), দীপ্তি (১৩)। শেষমেষ প্রথম ম্যাচে লজ্জার হার ভারতের।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code