Agartala Mumbai LTT AC SF Express derailed : এই মুহূর্তের বড় খবর, আবারো দুর্ঘটনার কবলে যাত্রীবাহী রেল
12520 আগরতলা মুম্বাই এলটিটি এসি এসএফ এক্সপ্রেস মান্দারডিসা জং ও হোজাইয়ের কাছে ডিবলং স্টেশনে (ডিবিএলজি) লাইনচ্যুত হয়েছে।
গত ১১ অক্টোবর রাত ৮টা ৫০ মিনিট নাগাদ চেন্নাইয়ের অদূরে কাভারাইপেট্টাই রেল স্টেশনের কাছে ১২৫৭৮ মাইসুরু-দ্বারভাঙা বাগমতী এক্সপ্রেস দুর্ঘটনার মুখে পড়ে। সংঘর্ষের কারণে আগুন লেগে যায় দু’টি কামরায়। ঘটনায় বেশ কয়েক জন হতাহত। এই দুর্ঘটনার সপ্তাহ না ঘুরতেই ফের একবার দুর্ঘটনার কবলে পড়লো আগরতলা মুম্বাই এলটিটি এসি এসএফ এক্সপ্রেস।
আজ বিকাল ৩ টা ৫৫ মিনিট নাগাদ লাইনচ্যুত হয় আগরতলা মুম্বাই এলটিটি এসি এসএফ এক্সপ্রেস। এখনো পর্যন্ত হতাহতের কোন খবর নেই।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ