বোনকে গোখরোর ছোবল, সাপ-সহ বোনকে নিয়ে হাসপাতালে দাদা
বোনকে গোখরো সাপে কামড় দিতে দেখে সাপটিকে ধরে সাপসহ বোনকে নিয়ে সালার হাসপাতালে হাজির দাদা । ওই অসুস্থ নাবালিকার নাম জাকিয়াতুননেসা।
ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার খাড়েরা গ্রাম এলাকায় । জানা যায় সোমবার দুপুর নাগাদ ওই নাবালিকা জাকিয়াতুননেসা বাড়িতে থাকা একটি ক্যারিব্যাগ থেকে ফুল বের করতে গিয়ে ,ওই কেরি ব্যাগে থাকা গোখরো সাপের ছোবলে অসুস্থ হয়ে পড়ে। বোনকে সাপে কামড় দিতে দেখে বোনকে প্রাণে বাঁচাতে কোন ওঝার কাছে না গিয়ে সটান সালার হাসপাতালে পৌঁছায় দাদা।
সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসেরা তড়িঘড়ি চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে ওই নাবালিকা সালার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। বোনকে সাপে কামড় দিতে দেখে তড়িঘড়ি চিকিৎসা করাতে নিয়ে যাওয়ায দাদাকে সাধুবাদ জানাই এলাকাবাসীরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ