Latest News

6/recent/ticker-posts

Ad Code

জুনিয়র ডাক্তাররা কোথা থেকে এত টাকা পাচ্ছেন ?প্রশ্ন তুললেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী

জুনিয়র ডাক্তাররা কোথা থেকে এত টাকা পাচ্ছেন ?প্রশ্ন তোলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী

Burdwan news


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-

বৃহস্পতিবার পূর্ব বর্ধমানে বন্যা‌ পরিস্থিতি খতিয়ে দেখতে বর্ধমানে আসেন রাজ্যের পাঁচ মন্ত্রী‌। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পরে বর্ধমান ডিএম অফিসে সাংবাদিক সম্মেলন করেন মন্ত্রীরা। এরপরে জুনিয়র ডাক্তারদের নিয়ে একাধিক প্রশ্ন তোলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।

তিনি বলেন জুনিয়র ডাক্তারদের যে ইস্যুতে আন্দোলন করছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। বৈঠক হল তা ভেস্তেও গেল। আবার বৈঠক হল। এরপরেও তাঁরা বলছেন আমাদের মন গলেনি। আসলে তাঁরা কি চাইছেন সেটাই বড় বিষয়, কোথায় থামতে হয় তাঁরা জানেন না। এঁরা নিজেদের কি ভাবছেন জানিনা। সুপ্রীম কোর্টে মামলা করতে নিযুক্ত আইনজীবীদের জন্য ১২-১৫ লক্ষ টাকা খরচ। কে দিল টাকা। কোথা থেকে টাকা এল – এটা আমার প্রশ্ন। একজন জুনিয়র ডাক্তারের পক্ষে এই টাকা দেওয়া সম্ভব নয়।

এরপর তিনি আরো বলেন, আমার অনুরোধ আপনারা পেশায় ফিরুন। আপনারা রাজনৈতিক দল নন। আর রাজনীতি করতে গেলে ডাক্তারী পড়া ছাড়ুন। ফিল্ডে নামলেই বুঝতে পারবেন মানুষ কাদের সঙ্গে আছে। কেন তারা বলছেন দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাবেন বলছেন? বাংলার মুখ্যমন্ত্রীকে অপমান করবেন না, অসম্মান করবেন না। অন্যের হাতে তামাক খাওয়া ডাক্তারদের কাজ নয়। এখনও পর্যন্ত ১০ লক্ষ মানুষ চিকিত্সা না পেয়ে ফিরে গেছেন, কতজন মারা গেছেন। ওঁরা জানেন না, কোথায় থামতে হয়। আমার মনে হয় ইন্ধন আছে পিছনে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code