Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটায় বেআইনি আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ

দিনহাটায় বেআইনি আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ

দিনহাটায় বেআইনি আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ


দিনহাটা:

দিনহাটায় বেআইনি আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার রাত ৭:৫৫ মিনিট নাগাদ দিনহাটা থানার তরফে সংবাদ মাধ্যমকে এই খবর জানানো হয়।

জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যা ৭:০৫ মিনিট নাগাদ দিনহাটা কৃষিমেলা সংলগ্ন রথবাড়ি ঘাট এলাকার বিপ্লব দাস (৩২) নামের এক ব্যক্তিকে এদিন রথবাড়ি ঘাটে আগ্নেয়াস্ত্র সহ ঘোরাঘুরি করছিল। গোপন সূত্রে খবরের ভিত্তিতে দিনহাটা থানার পুলিশের এক বিশেষ টিম সেখানে পৌঁছে বিপ্লব দাসকে আটক করে তার কাছ থেকে উদ্ধার করে একটি আগ্নেয়াস্ত্র।

এরপর পুলিশ তার কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র বহনের নথি চাইলে সে কোনো নথি বা সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয়। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

পুলিশের তরফে আরও জানানো হয় যে বিপ্লবের কাছে উদ্ধার 7.65mm সেমি অটোমেটিক আগ্নেয়াস্ত্রটি বেআইনী এবং তার কাছে এক রাউন্ড কার্তুজ ও একটি কার্তুজের খোল ও উদ্ধার করে পুলিশ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code