Latest News

6/recent/ticker-posts

Ad Code

চিনকে হারিয়ে এশিয়া চ্যাম্পিয়ন ভারতীয় হকি দল

চিনকে হারিয়ে এশিয়া চ্যাম্পিয়ন ভারতীয় হকি দল

Hockey Championship


চিনকে হারিয়ে এশিয়া চ্যাম্পিয়ন ভারতীয় হকি দল। মঙ্গলবার হকির এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফিতে ফাইনালে চিনকে হারিয়ে খেতাব জয় করলো হরমনপ্রীতরা। এই নিয়ে পঞ্চম বার চ্যাম্পিয়ন হল ভারত। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন হরমনপ্রীত।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে প্রথম বার প্রতিযোগিতার ফাইনালে পৌঁছায় চিন। ৫০ মিনিট পর্যন্ত গোল করতে পারেনি কোনও দলই। ৫১ মিনিটে ভেঙে গেল চিনের প্রাচীর। যুগরাজ সিংহ এগিয়ে দেন ভারতকে।

প্রথম থেকেই আগ্রাসী মেজাজে থাকলেও চিনের রক্ষণের কাছে আটকে যাচ্ছিল ভারত। কয়েকটি সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি হরমনপ্রীতেরা। প্রথম দু’কোয়ার্টারে ৮৪ শতাংশ সময় বলের দখল ছিল ভারতীয় দলেরই। তবুও ব্যর্থ হয় ভারতীয় হকি খেলোয়াড়রা।

গোল না পাওয়ার হতাশা থাকলেও চেষ্টার খামতি ছিল না জারমানপ্রীত সিংহ, গুরজ্যোৎ সিংহদের। একের পর এক আক্রমণ তৈরির চেষ্টা করে গিয়েছেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code