Latest News

6/recent/ticker-posts

Ad Code

বনাধিকার আইন-২০০৬ রূপায়ণের দাবিতে উত্তরবঙ্গ বন জন শ্রমজীবী মঞ্চের বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন

বনাধিকার আইন-২০০৬ রূপায়ণের দাবিতে সাউথ রায়ডাক রেঞ্জ অফিসে উত্তরবঙ্গ বন জন শ্রমজীবী মঞ্চের বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন

উত্তরবঙ্গ বন জন শ্রমজীবী মঞ্চ


বনাধিকার আইন-২০০৬ সঠিকভাবে রূপায়ণের দাবিতে আজ শুক্রবার বেলা এগারোটা নাগাদ বক্সা ব্যাঘ্র প্রকল্পের সাউথ রায়ডাক রেঞ্জ অফিসে বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন প্রদান করল উত্তরবঙ্গ বন জন শ্রমজীবী মঞ্চ।



সাউথ রায়ডাক রেঞ্জের রেঞ্জ অফিসার দেবাসিস মন্ডলকে সংগঠনের পক্ষ থেকে এদিন একটি দাবিপত্রও তুলে দেওয়া হয় ।

সাউথ রায়ডাক রেঞ্জের অন্তর্গত শিলটং এবং ছিপড়া বনবস্তির বাসিন্দারা এদিনের ওই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। বনাধিকার আইন-২০০৬ সঠিকভাবে রূপায়ণের দাবিতে এদিন সরব হন সংগঠনের সদস্যরা।

রেঞ্জ অফিসের সামনে চলে বিক্ষোভ। এরপর রেঞ্জ অফিসার দেবাসিস মন্ডল এর সঙ্গে আলোচনা করে সংগঠনের প্রতিনিধিদল দাবিপত্র তুলে দেয়। বনাধিকার আইন-২০০৬ সঠিকভাবে রূপায়ণ ছাড়াও বনবস্তিবাসীদের অন্যান্য দাবি সহ মোট ৮টি দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বন জন শ্রমজীবী মঞ্চের কো-কনভেনর আননকুমার ওরাওঁ , সুন্দর সিং রাভা ,কো- কনভেননার বিশ্বনাথ রাভা , রবি রাভা সহ অন্যান্যরা।

বন বিভাগের সাউথ রায় ডাক রেঞ্জের রেঞ্জ অফিসার দেবাশীষ মন্ডল বনেল জানিয়েছেন , একটি দাবি পত্র পেশ করেছেন , দাবিপত্রটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code