টি টোয়েন্টি মেজাজে গাঁজা গাছ কাটার অভিযানে সাহেবগঞ্জ থানার পুলিশ, দেখুন ভিডিও
দিনহাটা:
বুড়িরহাট পশ্চিম ভূলকি গ্রামে অবৈধ গাঁজা গাছ কাটলো সাহেবগঞ্জ থানার পুলিশ। রবিবার বিকেল ৩:১৫ মিনিট নাগাদ সাহেবগঞ্জ থানার তরফে জানানো হয় যে এদিন প্রায় ১০ বিঘা জমিতে লাগানো অবৈধ গাঁজা গাছ কেটে নষ্ট করে দেওয়া হয়।
আরোও জানা যায় রবিবার দুপুর ১২টা থেকে বিকেল তিনটা পর্যন্ত অবৈধ গাঁজা গাছ কাটা অভিযান চালায় সাহেবগঞ্জ থানার পুলিশ।
উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ থানার সাব ইন্সপেক্টর মানিক বর্মন সহ অন্যান্য পুলিশ কর্মীরা। সাহেবগঞ্জ থানার তরফে জানানো হয় যে আগামীদিনেও এই অভিযান অব্যাহত থাকবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ