স্কুল থেকে বাড়ি ফেরার সময় রহস্য জনকভাবে নিখোঁজ নবম শ্রেণির এক ছাত্রী
রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল:
স্কুল থেকে বাড়ি ফেরার সময় রহস্য জনকভাবে নিখোঁজ নবম শ্রেণির এক ছাত্রী। এই ঘটনার পর ছাত্রীর পরিবার ও এলাকার মানুষ আসানসোল দক্ষিণ ফাঁড়ির পুলিশের দ্বারস্থ হয়।
পরিবারের তরফে জানানো হয়েছে সোমবার ওই ছাত্রী স্কুল গিয়েছিল। সে আসানসোলের একটি বেসরকারী স্কুলের নবম শ্রেণির ছাত্রী। স্কুল থেকে ছুটির পর বাড়ি ফেরার সময় ওই ছাত্রী নিখোঁজ হয়ে যায়।
স্কুলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে ওই ছাত্রী ছুটির পর বাইরে বেরিয়ে যায়। নিখোঁজ ছাত্রীর একজন সহপাঠী বান্ধবীর বিরুদ্ধে সন্দেহ রয়েছে বলে পরিবারের তরফে পুলিশের কাছে জানানো হয়েছে।
পরিবারের তরফে আসানসোল দক্ষিণ পুলিশ ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করা হয়েছে। ওই ছাত্রীর খোঁজ না মেলায় উদ্বিগ্ন পরিবারের সদস্যরা। নিখোঁজ ছাত্রীর খোঁজ চালাচ্ছে পুলিস।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ