জঙ্গলমহলের আদিবাসী বিদ্যালয়ে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস
শচীন পাল, জঙ্গলমহল: জঙ্গলমহল শালবনির অন্তর্গত রাধামোহনপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয় আজ ৯ ই আগস্ট যথাযথ মর্যাদায় পালিত হল বিশ্ব আদিবাসী দিবস।
অলচিকি ও বাংলা মাধ্যমে পরিচালিত এই বিদ্যালয়ে আজকের দিনটি বার্ষিক সাংস্কৃতিক দিবস হিসেবে পালিত হয় বলে বিদ্যালয়ের প্রধান ভারপ্রাপ্ত শিক্ষক তন্ময় সিংহ জানিয়েছেন।
আজকের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক নির্মল মান্ডি ও পরিচালনা করেন রূপশ্রী হেমব্রম এবং লক্ষীনারায়ন হেমব্রম। তারা বিগত কয়েকদিন ধরে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন নাচ গানের তালিমও দিয়েছেন। সংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ছাত্র-ছাত্রীদের ছাড়াও বিদ্যালয়ের বাকি ছাত্র-ছাত্রীদের হাতেও পুরস্কার তুলে দেয়া হয়েছে বলে বিদ্যালয়র সহ শিক্ষক অসীম কুমার দোলই জানান।
বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করে আজকের অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা অলচিকি ভাষায় নাচ, গান, আবৃত্তি, অঙ্কন ইত্যাদি বিভাগে অংশগ্রহণ করেন ও শেষে ছিল মিড ডে মিলে মাংস ভাত ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in



0 মন্তব্যসমূহ