জাতীয় পতাকা নিয়ে নবান্ন অভিযানের পথে বর্ধমানে বাঁধার মুখে অংশগ্রহণকারীরা
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-
জাতীয় পতাকা নিয়ে নবান্ন অভিযানের পথে বর্ধমানে বাঁধার মুখে অংশগ্রহণকারীরা। অভিযোগ জাতীয় পতাকা নিয়ে উঠতে গেলে পুলিশ তাদের বাধা দেয়।জাতীয় পতাকায় লাগানো লাঠি নিয়ে ওঠা যাবে না বলে জানান পুলিশ কর্মীরা।শুধুমাত্র পতাকাটুকুই নিয়ে যেতে পারবে। এর জেরে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালেন ছাত্র সমাজের নবান্ন অভিযান যোগদানকারীরা।
মঙ্গলবার সকাল হতেই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানে যোগ দিতে দলমত নির্বিশেষে বর্ধমানের স্টেশনে এসে উপস্থিত হন বহু অংশগ্রহণকারীরা। সেখানে তারা স্লোগান তোলেন “উই ওয়ান্ট জাস্টিস।” তারা আরও বলেন, আজকের এই অভিযান নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন।
আন্দোলনকারীরা বলে, আমরা এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এবং অন্য দলের ও অন্য যে কাউকে আমরা মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই ।কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ