তরুণী চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে আইনজীবীরা
কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশজুড়ে চলছে আন্দোলন। দেশের বিভিন্ন রাজ্যের হাসপাতালে চিকিৎসকরাও আন্দোলন নেমেছেন। তাছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষও প্রকৃত দোষীদের ফাঁসির দাবিতে পথে নেমেছেন। এবার বীরভূম জেলার দুবরাজপুর আদালতের কর্মী, আইনজীবী ও ল-ক্লার্ক এসোসিয়েশনের সদস্যরা তরুণী চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে আজ একটি মিছিল করেন দুবরাজপুর শহরে।
এদিন দুবরাজপুর আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে দুবরাজপুর শহর পরিক্রমা করেন তাঁরা। তারপর পুনরায় আদালত প্রাঙ্গণে এসে we want justice স্লোগান তোলেন তাঁরা।
এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর বার এসোসিয়েশনের সেক্রেটারি আইনজীবী উৎপল মণ্ডল, সোম শুভ্র মণ্ডল, অর্ধেন্দু মুখার্জি, দুবরাজপুর আদালতের ল-ক্লার্ক এসোসিয়েশনের সভাপতি দীপক মুখার্জি, সেক্রেটারি অশোক কুমার মণ্ডল, দুবরাজপুর আদালত এমপ্লয়ি এসোসিয়েশনের সদস্য সুব্রত মণ্ডল সহ অন্যান্য আইনজীবী, ল-ক্লার্ক এসোসিয়েশনের সদস্য এবং আদালতের কর্মচারীরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ