Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাখি বন্ধন উৎসবে মহিলাদের নিরাপত্তার প্রতিজ্ঞা বাম সংগঠনের

রাখি বন্ধন উৎসবে মহিলাদের নিরাপত্তার প্রতিজ্ঞা বাম সংগঠনের

Protest


সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান :-

বাঙালি বারো মাসে তেরো পারবনের মধ্যে রাখি বন্ধনও একটি পার্বণ বলে মনে করেন ভারতবাসী। তাই আজকের দিনে শুধু বাংলাই নয় বাংলার পাশাপাশি গোটা দেশজুড়ে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। রাখি বন্ধন উৎসব ভাই বোনদের সম্পর্ক আরো নিবিড় করে তোলে বলে মনে করেন সকলে। তাই এই রাখি বন্ধন উৎসবে মহিলাদের নিরাপত্তা দেওয়ার প্রতিজ্ঞা করলেন বাম সংগঠন। 



এদিন সন্ধ্যায় বর্ধমান কার্জন গেটের সামনে পথ চলতি সাধারন মানুষ দের হাতে রাখি পরান বাম সংগঠনের পুরুষ ও মহিলারা। পাশাপাশি সেখানে তারা প্রতিজ্ঞা করেন যে মহিলাদের আরো নিরাপত্তা দেওয়া যায় সেই ব্যবস্থা তারা করবেন। 



বাম সংগঠনের মহিলা সভানেত্রী সুপর্ণা ব্যানার্জি বলেন সাম্প্রতিক আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন। এবং বর্ধমান গাংপুর এলাকায় আদিবাসী নার্সিং পড়ুয়ার ছাত্রী নিশংস খুনের, ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং তাদের কঠোরতম শাস্তি দিতে হবে। 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code