স্কুল চলাকালীন বহিরাগতদের আক্রমণে আহত স্কুল ছাত্র! ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়
স্কুলের এক ছাত্র বহিরাগতের আক্রমণে আক্রান্ত। ছুরি চালানোর অভিযোগ উঠেছে। আতঙ্কিত আহত ছাত্র সহ তার পরিবার। দোষীদের শাস্তির দাবি থানাতে অভিযোগ জানিয়েছে আহতের বাবা কৈলাস রায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের বেলাকোবা সংলগ্ন মান্তাদারি হাইস্কুলে।
ঘটনাটি বৃহস্পতিবার স্কুল চলাকালীন টিফিনের সময় ঘটেছে। স্কুলের দেওয়াল টপকে দুই - তিন জন যুবক স্কুলের ভিতরে প্রবেশ করে ছাত্রকে মারধর করে বলে অভিযোগ।
ছুরি মারারও অভিযোগ উঠেছে বহিরাগতদের বিরুদ্ধে। জানা গেছে আহত ওই পড়ুয়ার নাম রকেশ রায় (১৭) দশম শ্রেণির ছাত্র। শিক্ষকেরা ঘটনার কথা জানতে পেরেই তড়িঘড়ি বেলাকোবা গ্রামীন হাসপাতালে নিয়ে যায় আহত ছাত্রকে। সেখানে চিকিৎসা হয়।
আতঙ্কগ্রস্ত রাকেশ আজকে স্কুলে যায়নি তার নাকে ও হাতে চোট লেগেছে। হাতের তালুতে দুটি সেলাইও পড়েছে বলে জানান রাকেশের বাবা।
প্রধান শিক্ষক নিলেন্দু রায় বলেন, ঘটনার দিন তিনি স্কুলে ছিলেন না । আহত হওয়ার পর স্কুলের শিক্ষকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে কে বা কারা এমন ঘটনা করেছে কেন করেছে সেই বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ