নিখোঁজ বৃদ্ধ মহিলাকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছালো পুলিশ
নিখোঁজ এক বৃদ্ধ মহিলাকে উদ্ধার করল মালদা থানার পুলিশ। জানা গেছে বৃদ্ধ ঐ মহিলার নাম অষ্টমীর রবিদাস (৬৫) বাড়ি চাঁচোলের রামপুর এলাকায়। গত জুলাই মাসে তিনি নিখোঁজ হয়ে যান। দীর্ঘ খোঁজ করার পর না মেলায় পরিবারের লোকজনেরা ১৪জুলাই চাঁচল থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন। এদিকে ওই বৃদ্ধা শনিবার রাতে মালদা থানা এলাকার ভাবুক অঞ্চলের ধুমাদীঘি বাথান এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। তৎক্ষণাৎ স্থানীয়রা মালদা থানা পুলিশকে খবর দেয় এবং তড়িঘড়ি করে সেই মহিলাকে উদ্ধার করে মালদা থানায় নিয়ে আসেন।
ওই বৃদ্ধাকে জিজ্ঞাসা করা হলে তিনি নিখোঁজ হয়ে গেছেন জানান। তারপরে পুলিশ তদন্ত শুরু করে তদন্তে জানতে পারে সেই বৃদ্ধার বাড়ি চাঁচোল থানা এলাকায় সত্যি তিনি নিখোঁজ হয়ে আছেন। চাঁচল থানার সাথে যোগাযোগ শুরু করে মালদা থানার পুলিশ।যোগাযোগের পর জানতে পারে ওই মহিলার নামে নিখোঁজের একটি থানায় অভিযোগ জানানো আছে।
তৎক্ষণাৎ পরিবারের সাথে যোগাযোগ শুরু করে।অবশেষে সেই বৃদ্ধাকে রবিবার দুপুর আনুমানিক দুটো নাগাদ মালদা থানার পুলিশ তার পরিবারের হাতে তুলে দেয়। অন্যদিকে বৃদ্ধার ছেলে কমল রবিদাস সে জানাই আমরা মাকে অনেক খোঁজাখুঁজি করেছি তবে না পাওয়াই চাঁচল থানায় আমরা নিখোঁজের অভিযোগ জানিয়েছিলাম। অবশেষে জানতে পারি সে মালদা থানায় আছে এবং আমি আজ আমার মাকে পেয়ে খুব খুশি, মালদা থানার পুলিশকে সাধুবাদ জানিয়েছেন পরিবারবর্গরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ