Latest News

6/recent/ticker-posts

Ad Code

নৌকায় চেপে কোথাও ট্রাক্টর, কোথাও ঘোড়ায় চেপে ভোট গ্রহনে পৌঁছে গেলেন ভোট কর্মীরা

West Bengal Assembly Election 2026
নৌকায় চেপে কোথাও ট্রাক্টর, কোথাও ঘোড়ায় চেপে ভোট গ্রহনে পৌঁছে গেলেন ভোট কর্মীরা 

কোচবিহার, সংবাদ একলব্য: নদীপথ পেড়িয়ে কোথাও ট্রাক্টর আবার কোথাও ঘোড়ায় চেপে ভোটকেন্দ্রে পৌঁছালো ভোট কর্মীরা। বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার নির্বাচন। তার আগে এমন চিত্র ধরা পড়লো কোচবিহারে। 


নৌকায় নদী পেড়িয়ে ট্রাক্টরে করে ভৌট কেন্দ্রের পথে ভোট কর্মীরা 

বাংলাদেশ সীমান্ত লাগোয়া প্রত্যন্ত গ্রামে পৌছলেন ভোট কর্মীরা। কোচবিহার জেলার সিতাই বিধানসভার ওপর দিয়ে বয়ে যাওয়া সিঙ্গিমারি নদীর ওপর নৌকা চেপে ভোট কর্মীরা রওনা হলেন নিজের পোলিং স্টেশনের উদ্দেশ্যে। লাইফ জ্যাকেট গায়ে নৌকা চেপে রওনা হন ভোট কর্মীরা। 



নদীর ওপাড়ে রয়েছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া সিতাই বিধানসভার জারিধরলা ২৮১ ও ২৮২ দুটি বুথে পৌঁছাতে হবে ভোট কর্মীদের। ভোট করানোর দায়িত্বে থাকা কর্মীরা আগামীকাল ভোট গ্রহণ করতে নদী পথেই পাড়ি দিলেন বুথের দিকে। আগামীকাল প্রথম দফার ভোট। ইতিমধ্যে প্রায় সকল ডিসিআরসি থেকে ভোট কর্মীরা নিজেদের প্রয়োজনী ভোট সামগ্রী সংগ্রহ করে রওনা হয়েছে।

দুর্গম চরে ভোট করাতে ভরসা সেই ঘোড়ার গাড়ি!

আধুনিক প্রযুক্তির যুগেও গণতন্ত্রের উৎসব সফল করতে সাবেকী প্রথাই ভরসা। কোচবিহারের তুফানগঞ্জে ধরা পড়ল এক অনন্য চিত্র। যান্ত্রিক যানের বদলে ঘোড়ার গাড়িতে চেপে, নদী পার হয়ে ভোটকেন্দ্রে পৌঁছলেন ভোট কর্মীরা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও পুলিশ কর্মীরাও।



কোচবিহারের তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের অন্তর্গত বালাভুত এলাকাটি ভৌগোলিকভাবে বেশ দুর্গম। বুধবার বিকেলে ওই এলাকার ২৫১ ও ২৫২ নম্বর বুথের ভোট কর্মীরা যখন রওনা দেন, তখন তাদের সামনে ছিল নদী আর বালুকাময় চরের পথ। যান্ত্রিক গাড়ি চলাচলের সুবন্দোবস্ত না থাকায় ঘোড়ার গাড়ি করেই যেতে হয় তাদের।



প্রতিকূল পথ হওয়া সত্ত্বেও ভোট কর্মীদের মধ্যে উৎসাহের কোনও খামতি দেখা যায়নি। নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করাই এখন তাদের প্রধান লক্ষ্য। সব বাধা কাটিয়ে অবশেষে বুধবার বিকেলেই ভোট কর্মীরা বুথে পৌঁছে গিয়েছেন এবং আগামীকাল ভোট গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code