Latest News

6/recent/ticker-posts

Ad Code

১ বছর পর দিনহাটার এক যুবক খুনের বিচার পেলো মৃতের পরিবার

১ বছর পর দিনহাটার এক যুবক খুনের বিচার পেলো মৃতের পরিবার

court lawayer
আদালতের বাইরে 



প্রকাশ্যে প্রতিবেশি যুবককে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ। এক বছর বিচার প্রক্রিয়া চলার পর অভিযুক্ত যুবকের ফাঁসির নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালত। সাজাপ্রাপ্ত অভিযুক্ত যুবকের নাম নিরঞ্জন মণ্ডল।

২০২৩ সালের ৬ জুন শিলিগুড়ি সংলগ্ন আশিঘরের পূর্ব চয়ন পাড়ার ঘটনা। মৃত যুবকের নাম স্বপন বর্মণ (৩৪), তিনি অ্যালুমিনিয়াম মিস্ত্রি ছিলেন।

দিনহাটার বাসিন্দা হলেও কর্মসূত্রে দিদি-জামাইবাবুর বাড়িতে থাকতেন স্বপন। মৃতের বোন সরস্বতী দেবনাথ বলেন, "নিরঞ্জন চুরি ও অসামাজিক কাজে যুক্ত ছিল। আমার দাদা প্রতিবাদ করায় প্রকাশ্যে খুন করে। এ দিন অভিযুক্তের ফাঁসির সাজা হয়েছে। দাদাকে ফিরে পাবো না, কিন্তু দাদা বিচার পেল আমরা খুশি।"

অতিরিক্ত সরকারি আইনজীবী প্রতীক লাল ঝা বলেন, "১৮ জন সাক্ষী ছিল। অ্যাডিশনাল অ্যাডিশনার চতুর্থ কোর্টে বিচার প্রক্রিয়া চলছিল। বিচারক অভিযুক্তকে ফাঁসির সাজার নির্দেশ দিয়েছেন। হাইকোর্টে জানানো হচ্ছে।"
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code