Latest News

6/recent/ticker-posts

Ad Code

শ্রাবণের শুরুতেই জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা!

শ্রাবণের শুরুতেই জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা! 


Weather update


শুরু হয়েছে শ্রাবণ মাস। আর শ্রাবণের শুরুতেই জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা। আগামী চারদিন দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতা-সহ দুই ২৪ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুর, হুগলি, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে দুই বর্ধমান, হাওড়া, হুগলি ও বীরভূম জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও।

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলকাতা এবং বাঁকুড়া জেলায় আজ বজ্রপাত সহ মাঝারি বৃষ্টিরং সম্ভাবনা রয়েছে‌।

পশ্চিম বর্ধমান, বাঁকুড়া,ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা রবিবার ভারী বৃষ্টি হবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি,হাওড়া ও বীরভূম জেলায় সোমবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code